ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচি- ২০২৬ খ্রিঃ অনুষ্ঠিকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা, কিশোরগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে ঐতিহ্যবাহী নরসুন্দা নদী মুক্তমঞ্চ প্রাঙ্গণে মশাবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ জনাব মো: মাজহারুল ইসলাম এমপি, (কিশোরগঞ্জ- ১), মাননীয় সাংসদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন প্রতি শনিবার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। নরসুন্দা নদীর ঐতিহ্য এবং সৌন্দর্য ফিরিয়ে আনতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে মাননীয় সাংসদ উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা মহোদয়, কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সকল সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সার্কেল অফিসার কিশোরগঞ্জ সদর, অফিসার ইনচার্জ সদর মডেল থানা, উপস্থিত জনসাধারণ এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াবৃন্দ।
© All rights reserved © 2022
Leave a Reply