1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মুন্সীগঞ্জে ঝোপ থেকে ওয়ান শুটারগান ও রিভলভার উদ্ধার - dailyjanatarshakti
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ঝোপ থেকে ওয়ান শুটারগান ও রিভলভার উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

মুন্সীগঞ্জে ঝোপ থেকে ওয়ান শুটারগান ও রিভলভার উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নে রাস্তার পাশের ঝোপ থেকে একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের নির্দেশনায় মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে’র নেতৃত্বে চর কেওয়ার ইউনিয়নের টরকি জুনিয়র স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক হারুনের বাড়ির পাশের রাস্তার ধারের ঝোপে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মালিক শনাক্ত এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি