হোসেনপুরে সরকারি জায়গা রেখে অসহায় বৃদ্ধার বসত ভিটা দিয়ে রাস্তা সংস্কার। প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ
সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুরে সরকারি জায়গা রেখে এক অসহায় বৃদ্ধার পৈতৃক ভিটা র সম্পত্তির উপর দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করে প্রতিকার দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার পুমদি ইউনিয়নের দক্ষিণ পুমদি শরুল্লা পর্দ্দানী বাড়ি মোড় থেকে শহর আলী চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, গ্রামের বাসিন্দা মো. শওকত হোসেন ও মজিবুর রহমান গংদের প্রভাবের কারণে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে রাস্তার নির্ধারিত সরকারি জায়গা ব্যবহার না করে একই গ্রামের অসহায় বৃদ্ধা মো. ছিদ্দিক মিয়ার পৈতৃক ভিটার সম্পত্তির উপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী মো. ছিদ্দিক মিয়া অভিযোগ করে বলেন, “সরকারি জায়গা ফেলে রেখে আমার পৈতৃক ৬ শতাংশ জায়গায় উপর বসতবাড়ির সম্পত্তির উপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে। আমি সরকারি আমিন দিয়ে মেপে সঠিক জায়গা দিয়ে রাস্তা নেওয়ার দাবি জানাই। কারন – আমার এই জায়গা টুকই শেষ সম্বল , সরকার নকশা মেপে যেটুকু নেওয়া পরও যদি জোরপূর্বক আমার বসতবাড়ির ভিটার জায়গা নিয়ে নেয় তাহলে আমি কোথায় বসবাস করবো।
তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের অবগত করলেও কোনো প্রতিকার পাননি বলে জানান।
এ বিষয়ে ঠিকাদার কাঞ্চন মিয়া বলেন, “রাস্তার কাজ নকশা ও নির্দেশনা অনুযায়ী করা হচ্ছে। যদি কোনো পক্ষের আপত্তি থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে সিদ্ধান্ত নেবে।”
সহকারী কমিশনার (ভূমি) মোহসী-মাসনাদ জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
© All rights reserved © 2022
Leave a Reply