কটিয়াদীতে তিন সন্তানের জননী চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার
এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩ সন্তানের জননী চাচিকে ধর্ষণ করেছে তারই প্রতিবেশী ভাতিজা মোস্তাকিম। ধর্ষিতা নারীর স্বামী একজন সৌদি প্রবাসী।
ধর্ষক মোস্তাকিম কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলীপাড়া গ্রামের মোঃ মুমিনের ছেলে।
ধর্ষিতা নারীর মা গণমাধ্যমকে জানান করগাঁও পাচকীপাড়া আমার মেয়েকে মোস্তাকিম নামের এই বখাটে ছেলে ধর্ষণ করেছে। আমার মেয়ের নাম পাখি তার স্বামী একজন প্রবাসী।আমি আপনাদের কাছে এই মোস্তাকিমের সুষ্ঠু বিচার চাই।
মোস্তাকিম আমার মেয়েকে মুখে চাপ দিয়ে জোর পূর্বক ভাবে ধর্ষণ করেছে। তিনি আরো বলেন আমার মেয়ের যেহেতু বাচ্চা হবে সেহেতু মোস্তাকিমের এখন আমার মেয়েকে বিয়ে করতে হবে।
তিনি বলেন মোস্তাকিমের বাচ্চা আমার মেয়ের গর্ভে তাই তার পূর্বের স্বামী তাকে আর গ্রহণ করতে চাচ্ছেনা এবং মোস্তাকিম ও তাকে বিয়ে করতে চাচ্ছেনা। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এর একটি সুষ্ঠু বিচার আপনারা করবেন।
এবিষয়ে ধর্ষিতা চাচি বলেন, মোস্তাকিম জোড় পূর্বক ভাবে আমাকে ধর্ষণ করে আসছিল। আমি বাধা দিলে সে আমার তিন সন্তান ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এবং সে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখন সে যদি আমাকে এখন বিয়ে না করে তাহলে আমি আমার গর্ভে দুই মাসের সন্তান নিয়ে কিভাবে সমাজে বলবো। আমার আগের স্বামীও আমাকে আর গ্রহণ করে নিবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমি আপনাদের কাছে মোস্তাকিমের বিরুদ্ধে নালিশ দিচ্ছি আপনারা এর একটি সুষ্ঠু বিচার করবেন।
এবিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আমরা আসামিকে গ্রেফতার করেছি।
মেডিকেল রিপোর্ট ও ভিকটিমের অভিযোগের ঘটনার সত্যতা প্রমাণিত হয় এবং অভিযুক্ত মোস্তাকিমও জবানবন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করে। তিনি আরো বলেন মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ভিক্টিম প্রায় ২ বর্তমানে মাসের অন্তস্বত্তা। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
© All rights reserved © 2022
Leave a Reply