নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হোসেনপুর উপজেলা যুবদলের অন্যতম নেতা এসএম সবুজ পাঠান।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মাজহারুল ইসলামকে হোসেনপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দেন সবুজ পাঠান।
শুভেচ্ছা বিনিময়কালে এসএম সবুজ পাঠান বলেন, “জনগণের বিপুল ভোটে নির্বাচিত মাজহারুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে কিশোরগঞ্জ-১ আসন তথা হোসেনপুর উপজেলা একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে আমরা এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মাজহারুল ইসলামও তাকে শুভেচ্ছা জানানোর জন্য সবুজ পাঠান ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2022
Leave a Reply