1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুয়াকাটায় প্রায় ১২ শতাধিক ভূমিহীন পরিবার — রমজানে সহায়তা ও বাসস্থানের দাবি।। - dailyjanatarshakti
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

কুয়াকাটায় প্রায় ১২ শতাধিক ভূমিহীন পরিবার — রমজানে সহায়তা ও বাসস্থানের দাবি।।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

কুয়াকাটায় প্রায় ১২ শতাধিক ভূমিহীন পরিবার — রমজানে সহায়তা ও বাসস্থানের দাবি।।

কুয়াকাটা প্রতিনিধি।।
কুয়াকাটা পৌর এলাকায় প্রায় ১২ শতাধিক ভূমিহীন পরিবার মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে নিজস্ব বসতভিটা না থাকায় এসব পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তাদের খাদ্য ও বাসস্থানের সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

ভূমিহীন পরিবারগুলোর সদস্যরা জানান, তাদের অনেকেই অন্যের জমিতে অস্থায়ীভাবে বসবাস করছেন, আবার কেউ খোলা আকাশের নিচে বা ঝুঁকিপূর্ণ পরিবেশে দিন কাটাচ্ছেন। ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। রমজান মাসে পরিবারগুলোর জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের মতে, এসব অসহায় পরিবারের জন্য দ্রুত পুনর্বাসন, বাসস্থানের ব্যবস্থা এবং রমজানে খাদ্য সহায়তা অত্যন্ত জরুরি। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহায়তা ও স্থায়ী পুনর্বাসনের জন্য জোর দাবি জানিয়েছেন।

সচেতন মহলের দাবি, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ভূমিহীন এসব পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন, যাতে তারা নিরাপদ আশ্রয় ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি