1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ খ্রিঃ উদযাপন। [ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ খ্রিঃ উদযাপন। [

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৮ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ খ্রিঃ উদযাপন।

[

জেলা প্রতিনিধি আবদুল আউয়াল

রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির আত্মত্যাগ ও ভাষার মর্যাদা রক্ষার গৌরবোজ্জ্বল ইতিহাসের দিন ২১শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাত ১২:০১ ঘটিকায় ভাষা শহীদদের স্মরণার্থে শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন সম্মানিত সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম এমপি(কিশোরগঞ্জ-১), জনাব মোহাম্মদ আসলাম মোল্লা সুযোগ্য জেলা প্রশাসক কিশোরগঞ্জ এবং ড. এস এম ফরহাদ হোসেন সুযোগ্য পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয়বৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলা প্রশাসক মহোদয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি