1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
র‍্যাব-১৪ ময়মনসিংহ এর বিভিন্ন ক্যাম্প কর্তৃক অভিযানে ৪ জন গ্রেফতার - dailyjanatarshakti
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

র‍্যাব-১৪ ময়মনসিংহ এর বিভিন্ন ক্যাম্প কর্তৃক অভিযানে ৪ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

র‍্যাব-১৪ ময়মনসিংহ এর বিভিন্ন ক্যাম্প কর্তৃক অভিযানে ৪ জন গ্রেফতার

প্রথম বাংলা : র‍্যাব-১৪ ময়মনসিংহ এর বিভিন্ন ক্যাম্প কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক মামলার আসামী, ধর্ষণ মামলার আসামী, জেল পলাতক কয়েদিসহ মোট ০৪ জন গ্রেফতার, অপহরণ মামলার ০১ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

সিপিএসসি,র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক অভিযানের বিবরণে জানা যায়

ডিএমপি, ঢাকার তুরাগ থানার নাবালিকাকে ধর্ষণ মামলার অভিযুক্ত জয়নাল আবেদীন বাদশা ওরফে রুপচাঁন(৪০) গ্রেফতার।*

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত অভিযুক্ত জয়নাল আবেদীন বাদশা ওরফে রুপচাঁন(৪০), জেলা-ময়মনসিংহ বাদীর পাশের বাসায় ভাড়া থেকে রিকসা চালিয়া জীবিকা নির্বাহ করে। বাদী বিভিন্ন বাসা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন থাকেন। গত ২৫ জানুয়ারি ২০২৬খ্রিঃ অনুমান ১৪:৪০ ঘটিকায় ধৃত অভিযুক্ত নাবালিকা ভিকটিমকে একা পেয়ে টিভি দেখার কথা বলে রুমে নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডিএমপি, ঢাকার তুরাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার তুরাগ থানার মামলা নং-২৩, তারিখ-২৭ জানুয়ারি ২০২৬খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪ ময়মনসিংহ ও সিপিসি-২, র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর যৌথ আভিযানিক দল ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১৮ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ আনুমানিক ০২:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার অভিযুক্ত বাদশা ওরফে রুপচাঁন(৪০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প কর্তৃক অভিযানে
শেরপুর জেল কারাগার হতে পলাতক কয়েদী সিদ্দিক (৪৩) গ্রেফতার করেছে।

সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ১৮ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. অনুমান সকাল ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার অষ্টমী তলা এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে ০১ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নং-৮০১৮/এ সিদ্দিক (৩৪), পিতা-কেরামত আলী, সাং-বয়রা পরানপুর ,থানা ও জেলা-শেরপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত কয়েদীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে
১৪৫ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিলসহ ০২ মাদক কারবারি গ্রেফতার ও অপহরন মামলার ভিকটিম উদ্ধার করা হয়েছে।

প্রথম অভিযানে :সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. ভোর ০৫:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ডে চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে জমজম নামক যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদক কারবারি ১। মোঃ আব্দুল লতিফ (৪৩) এবং ২। মহাঃ সনু আলী (৩৬), উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জদের আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে গাড়ীর বক্সে বিশেষ কায়দায় রক্ষিত ফলের কার্টনের ভিতর হতে ১৪৫ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার করতঃ ০২ টি মোবাইল ফোন এবং নগদ ৪৭০/- টাকা জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল এর আনুমানিক বাজার মূল্য ৪,৩৫,০০০/-(চার লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা।

দ্বিতীয় অভিযানে : মামলার বিবরণে জানা যায় যে, এজাহার নামীয় অভিযুক্তগন বাদীর প্রতিবেশী। সেই সুবাদে অভিযুক্ত মোঃ নাইম(১৯) বাদীর স্কুল পড়ুয়া মেয়ের সাথে কথাবার্তা বলার একপর্যায়ে প্রেমের প্রস্তাব দিতে শুরু করে। বাদীর নাবালিকা মেয়ে অসম্মতি জানালে গত ১৪ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ১৫:০০ ঘটিকায় স্কুল থেকে ফেরার পথে এজাহার নামীয় অভিযুক্তগন বাদীর মেয়েকে জোরপূর্বক সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায় । উক্ত ঘটনায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় বাদী অপহরণ মামলা দায়ের করেন। যার কালিহাতী থানার মামলা নং-২২, তারিখ-২০ জানুয়ারি ২০২৬খ্রি: ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০। উক্ত ঘটনার প্রেক্ষিতে সিপিসি-৩, র‍্যাব -১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ পলাতক অভিযুক্তদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬খ্রি: ২০:১০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ছয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা ও উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি