1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহে ‘হোটেল রিল্যাক্স’ ঘিরে অনৈতিক কার্যক্রমের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসীঃ,    শেষ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহে ‘হোটেল রিল্যাক্স’ ঘিরে অনৈতিক কার্যক্রমের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসীঃ,    শেষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

ময়মনসিংহে ‘হোটেল রিল্যাক্স’ ঘিরে অনৈতিক কার্যক্রমের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসীঃ,    শেষ প্রতিনিধি এনামুল হক ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগের নাগরীর চরপাড়া বাজার সংলগ্ন ব্রাক্ষপল্লী এলাকায় অবস্থিত হোটেল রিল্যাক্স আবাসিক গেস্ট হাউজকে কেন্দ্র করে অনৈতিক কার্যক্রমের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় স্থানটি বহিরাগত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চললেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সন্ধ্যার পর এলাকায় চলাচল করতে ভয় পাচ্ছেন অনেকেই।
একাধিক বাসিন্দা অভিযোগ করেন, পুলিশি নজরদারি জোরদার না হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং নিয়মিত টহল ও তদন্তের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি