1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে আসামি নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কনস্টেবল নজরুল ইসলামের মৃত্যু - dailyjanatarshakti
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

হোসেনপুরে আসামি নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কনস্টেবল নজরুল ইসলামের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

হোসেনপুরে আসামি নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কনস্টেবল নজরুল ইসলামের মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল

হোসেনপুর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন হোসেনপুর থানার কনস্টেবল নজরুল ইসলাম (৫০)।

জানা যায়, গতকাল রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে পদোরগাতি নামক স্থানে পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। তবে আজ সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত নজরুল ইসলামের মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান – হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম

০১৭২৩৫০২০৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি