1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ -১ : দীর্ঘ দুই যুগের কোন্দল মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: বিপাকে বিদ্রোহী প্রা - dailyjanatarshakti
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ -১ : দীর্ঘ দুই যুগের কোন্দল মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: বিপাকে বিদ্রোহী প্রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

কিশোরগঞ্জ -১ : দীর্ঘ দুই যুগের কোন্দল মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: বিপাকে বিদ্রোহী প্রার্থী।

সঞ্জিত চন্দ্র শীল
নিজস্ব প্রতিবেদক ;
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে দীর্ঘ দুই যুগের কোন্দল মিটিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি’র সকল নেতৃবৃন্দ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। এতে দলের সিনিয়র পদধারী নেতাকর্মী ছাড়া সঙ্গীহীন হয়ে বিপাকে পড়েছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম খান চুন্নু।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাজহারুল ইসলামকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে নেতাকর্মীদের সুসংগঠিত করতে নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আর এতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।
এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৮ জানুয়ারী ) রাতে কিশোরগঞ্জ জেলা শহরে আলম টাওয়ারে হোসেনপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মোঃ মাজহারুল ইসলামের উপস্থিতেই ওই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,বর্তমান যুগ্ন আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, সাবেক স্পেশাল পিপি ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মন্জুরুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রদলের সভাপতি ও যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম মাহবুব রহমান, যুগ্ম আহবায়ক আবু বাক্কর ছিদ্দিক বাক্কার, শাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিএস আবুল হাসিম সবুজ প্রমুখ। এদিকে দীর্ঘদীনের ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবন্ধ হওয়ায় স্বাগত জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন চানঁ মিয়া, যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, হোসেনপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মানসুরুল হক রবিন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, পৌর বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃর্ধা মাসুদ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম হিমেল, যুগ্ম আহবায়ক নাজমুল ফয়েজ টুটুল, ছাত্রদলের আহবায়ক আবু নাঈম,পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব আহম্মদ, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, পৌর যুবদলের সভাপতি শরিফ আহম্মেদ প্রমুখ ।
জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমসহ অনেকেই জানান, হোসেনপুর উপজেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল নিরসন হওয়ায় এ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতে আর কোনো বাধা থাকবে না।
কিশোরগঞ্জ -১(সদর – হোসেনপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন সাবেক বিভাগীয় স্পেশাল জর্জ মোঃ রেজাউল করিম খান চুন্নু(মোরগ), মো. হেদায়েতুল ইসলাম হাদী বাংলাদেশ খেলাফত মসলিস (রিকসা), মোঃ আলাল মিয়া- বালাদেশ সমাজতান্ত্রিক দল (কাঁচি), আহাম্মদ আলী-খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি), তারেক মো. শহিদুল ইসলাম -এনপিপি (আম), এনামুল হক – সিপিবি (কাস্তে) ও মাসুদ মিয়া -বাসদ ( মই)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি