1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪৪৪ Time View

বিশেষ প্রতিনিধি আল আজাহারুল হক

কিশোরগঞ্জে আন্দোলনের নামে বিএনপি জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের  প্রতিবাদ উন্নয়ন ও অগ্রযাত্রার স্বপক্ষে শান্তি সমাবেশ ও  শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৩১ অক্টোবর রাতে শহরের শোলাকিয়া এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাছুম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আকন্দ,জেলা তাতীলীগের সভাপতি ইব্রাহীম খলিল,জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক কামাল মিয়া,পৌর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন,জেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম হেলাল,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উমান খান প্রমুখ।

সমাবেশ শেষে শোলাকিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ইজিবাইক,মিশুক ও রিকসা চালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ৩০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

পরে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের নেতৃত্বে শহরে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি