প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান কিশোরগঞ্জের হোসেনপুরে বসত ঘর ভেঙে পৈত্রিক ও খরিদকৃত জমি দখলের অভিযোগ উঠেছে মো. ফজলু মিয়া ও মো. শাহজাহান নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলার হাজীপুর (কালাসি বাড়ি) গ্রামের মো.কুদরত আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগটি করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাজিপুর গ্রামের মো. কুদরত আলী পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। এ সুযোগে চাচাতো ভাই মোঃ ফজলু মিয়া ও ভাতিজি জামাই মো. শাহজাহান তারপর খরিদকৃত ও পৈত্রিক ২০ শতাংশ জায়গা জোরপূর্বক দখল নেয়। হাজীপুর মৌজার অন্তগর্ত চরহাজীপুরে যার এস.এ খংনং-৪২ ও সি.এস.দাগ নং৬৬৯ । আরও জানা যায়, মো. ফজলু মিয়া ও শাহজাহান মিলে তার বসতঘর ভেঙে গরুর ফার্ম দেয় ও প্রায় ১০ লক্ষ টাকার গাছপালা কেটে নেয়৷ ঢাকা থেকে বাড়িতে আসার পর তার জায়গায় যেতে চাইলে তারা কুদরত আলীকে বিভিন্ন রকমের হুমকি দেয়। এ ব্যাপারে মো. কুদরত আলী জানান, এটা আমার নিজের জায়গা। তারা বেয়াইনি ভাবে এটা দখল করেছে। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷
© All rights reserved © 2022
Leave a Reply