1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ - dailyjanatarshakti
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১২১ Time View
প্রতিনিধি রিমেল ফকির :ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২-২০২৩ এর ক-গ্রুপের খেলার উদ্বোধন: ময়মনসিংহ রেঞ্জের জয়লাভ।।
শৃঙ্খলা, ভাতৃত্ব ও সৌহার্দ্যের মূলমন্ত্রকে ধারণ করে আজ ৫ জুলাই ২০২৩ তারিখ বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের ক-গ্রুপের খেলার মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম মহোদয়। তিনি উদ্বোধনী খেলার দুইটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাদশ ও ময়মনসিংহ রেঞ্জ একাদশ-এর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
ক-গ্রুপের প্রথম খেলায় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হন ডিএমপি ও ময়মনসিংহ রেঞ্জ দল। খেলা শেষে ময়মনসিংহ রেঞ্জ দল ৩-২ গোলের ব্যবধানে ডিএমপি মতো শক্তিশালী দলকে পরাজিত করতে সমর্থ হয় যা উপস্থিত দর্শকবৃন্দকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয়। আমরা ময়মনসিংহ রেঞ্জ দলকে অভিনিন্দন জানাই।
আমাদের বিশ্বাস, গ্রুপ পর্যায়ের বাকি ম্যাচগুলোতে এবং টুর্নামেন্টের শেষ অবধি ময়মনসিংহ রেঞ্জ দল তাদের মনোবল ও ক্রীড়ানৈপুণ অক্ষুন্ন রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি