1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

কটিয়াদীতে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৬২ Time View

প্রতিনিধি তারেক আহম্মেদ হেলাল :কিশোরগঞ্জের ডিবি কর্তৃক কটিয়াদী থানা এলাকায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অদ্য ০৪-০৭-২০২৩ খ্রি. রাত্রি ০২.৩০ ঘটিকায় ৩ (তিন) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ কটিয়াদী থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় মোঃ ফরিদ মিয়া (৫০)কে গাঁজা বিক্রি করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। ধৃত মোঃ ফরিদ মিয়া (৫০) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

অদ্য ০৪-০৭-২০২৩ খ্রি. রাত্রি ০২.০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হেফাজতে থাকা সর্বমোট ৩ (তিন) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ০২.৩০ ঘটিকায় জব্দ করেন । গ্রেফতারকৃত মোঃ ফরিদ মিয়া (৫০)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি