1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের ত্রিশাল থানা পরিদর্শন। - dailyjanatarshakti
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের ত্রিশাল থানা পরিদর্শন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৬৭ Time View
কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় আজ ৩০ মার্চ ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত শুভেচ্ছা জানান ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব অরিত সরকার।
পরিদর্শনের শুরুতেই ত্রিশাল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাইন উদ্দিন-এর নেতৃত্বে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার ও সশস্ত্র সালামী প্রদান করেন। এরপর পুলিশ সুপার মহোদয় থানা ভবনের বিভিন্ন অংশ, ব্যারাক ইত্যাদি সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে থানার ওয়ারেন্ট তামিল, মাদক-বিরোধী অভিযান, থানা এলাকায় পুলিশ টহল জোরদারকরণসহ নিয়মিতভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার মহোদয়। এছাড়াও পুলিশ সদস্যদেরকে রাত্রিকালে সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ দেন। পরে পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা, অফিসার-ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্র-গুলি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রাখা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের নির্দেশনা দেন তিনি। এছাড়াও থানায় নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যকরী ও যুগোপযোগী দিক-নির্দেশনা প্রদান করেন।
থানা পরিদর্শনকালে ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আবু বকর সিদ্দিকসহ থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ত্রিশাল থানার অফিসার-ফোর্সের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ত্রিশাল থানার সার্বিক কর্মকাণ্ডে পুলিশ সুপার মহোদয় সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই কর্মতৎপরতা অব্যহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি