1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সংগ্রাম আটক - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

কটিয়াদীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সংগ্রাম আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

প্রতিনিধি জহিরুল ইসলাম রতন :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সংগ্রাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী সংগ্রাম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া এলাকার সুরমান এর ছেলে।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেয়।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে কটিয়াদী উপজেলার মসূয়া সাকিনন্থ পলাতক আসামী মো. নবী হোসেনের এর বসত ঘরের উঠানে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী সংগ্রামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ী সংগ্রাম (২২) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় জেলা পুলিশের মিডিয়াসেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি