1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি - dailyjanatarshakti
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪ Time View
প্রতিনিধি রিমেল ফকির :আইন-শৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মামলা তদন্তের গুণগতমান বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আইজিপি আজ (২৩ ফেব্রুয়ারি ২০২৩) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত ‘জানুয়ারি ২০২৩’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) জানুয়ারি ২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
আইজিপি বলেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ দমনে আরও তৎপর হতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে সতর্ক থাকতে হবে।
আইজিপি বলেন, মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। তিনি মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্হা
গ্রহণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি