
কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯শ’ পিস ইয়াবা, দুইটি মোবাইল ও নগদ ৪শ’ টাকাসহ মো. ইকবাল হোসেন (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব বীরদামপাড়া গ্রামের ভূঁইয়া সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. ইকবাল হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মৈশাখালী গ্রামের মৃত ছোরত আলীর ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এম.এম. সবুজ রানা এস.কে বাংলা টিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনিয়র এএসপি এম.এম. সবুজ রানা এস.কে বাংলা টিভি নিউজকে জানান, মো. ইকবাল হোসেন একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব বীরদামপাড়া গ্রামের ভূঁইয়া সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯শ’ পিস ইয়াবা, দুইটি মোবাইল ও নগদ ৪শ’ টাকাসহ মাদক ব্যবসায়ী মো. ইকবাল হোসেনকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply