হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ জাহিদুল ইসলাম, হোসেনপুর প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রুপা।
সভায় আরও বক্তব্য ও অংশগ্রহণ করেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন এবং পৌর বিএনপির সহসভাপতি সারোয়ার আলম নয়ন।
এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম শিহাব, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহসীন, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হক, প্রাথমিক শিক্ষা অফিসার সাদেকুর রহমান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর ডিগ্রি কলেজের প্রভাষক এ বি এম চঞ্চল আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, মৎস্য দলের আহ্বায়ক অর্জুন মিয়া, উপজেলা জাসাসের সভাপতি সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহম্মদ, সদস্য সচিব লিমন মিয়া এবং ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ।
সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় দিবস দুটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply