1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎হোসেনপুরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি ‎ - dailyjanatarshakti
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

‎হোসেনপুরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি ‎

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

‎হোসেনপুরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি
‎
‎ কিশোরগঞ্জের হোসেনপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি সম্পাদনা করে অপপ্রচার, মানহানিকর মন্তব্য ও বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক এস কে শাহীন নবাব।
‎
‎গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া লিখিত আবেদনে তিনি এ অভিযোগ করেন।
‎
‎অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে ‘Rakibul Hasan Parvez’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর ও স্থানীয় কয়েকজন সাংবাদিকের ছবি সম্পাদনা করে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ছবির সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পাশাপাশি তাঁকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎আবেদনে আরও বলা হয়, কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তাঁকে মিথ্যা, ভূয়া সাংবাদিক আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে তিনি ও তাঁর পরিবার সামাজিকভাবে বিব্রত হচ্ছেন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন।
‎
‎লিখিত অভিযোগে সংশ্লিষ্ট কয়েকটি ফেসবুক আইডি ও ব্যক্তির নাম উল্লেখ করে বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে নথিভুক্ত রাখা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
‎
‎এ বিষয়ে অভিযোগকারী সাংবাদিক এস কে শাহীন নবাব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও সম্পাদিত ছবি ছড়িয়ে তাঁর সম্মানহানি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
‎
‎অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি