হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জামান ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আখতারুজ্জামান ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হোসেনপুরের রাজনীতি ও স্থানীয় উন্নয়নে মরহুম আখতারুজ্জামান ভূঁইয়ার অবদান ছিল স্মরণীয়। উপজেলা বিএনপির ভিত্তি গঠনে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) শাখার পক্ষ থেকে দেশবাসী এবং হোসেনপুরবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন—এই প্রার্থনা করেছেন তাঁর স্বজন, শুভানুধ্যায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
© All rights reserved © 2022
Leave a Reply