২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর আলম রতনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮নং ওয়ার্ড, ২নং সিদলা ইউনিয়নের আয়োজনে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতন বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, সুবিধাবঞ্চিত ও অসহায় ব্যক্তিদের পাশে থেকে সেবা করে যেতে চাই।” তার বক্তব্য ও উপস্থিতি কেন্দ্র করে স্থানীয় একটি সাধারণ উঠান বৈঠক একপর্যায়ে জনসভায় রূপ নেয়।
হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাঃ মানিক পাঠানের সভাপতিত্বে সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য প্রদানকালে অন্যান্য বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এবং স্থানীয় নানা উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন।
© All rights reserved © 2022
Leave a Reply