1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি ও বিশ্ব শিক্ষক দিবস পালিত - dailyjanatarshakti
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি ও বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

মেঃ জাহিদুল ইসলাম
​কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস এবং বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবস দুটির তাৎপর্য তুলে ধরা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
​দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে দিবস দুটির মূল বার্তা পৌঁছে দেয়। র‍্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
​পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “একটি সুন্দর, নিরাপদ ও টেকসই বসতি মানুষের মৌলিক জীবনমান নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। পরিকল্পিত নগরায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপদ আবাসন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
​শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “শিক্ষকরা শুধু পাঠদান করেন না; তাঁরা জ্ঞান, মূল্যবোধ, মানবিকতা ও নৈতিকতার আলোয় একটি পুরো প্রজন্মকে গড়ে তোলেন। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকদের মর্যাদা, পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, পুলিশ সুপারের কার্যালয়ের প্রতিনিধি এবং জেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
​এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি