1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎কিশোরগঞ্জে নানা আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - dailyjanatarshakti
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

‎কিশোরগঞ্জে নানা আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

‎কিশোরগঞ্জে নানা আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন :
‎মোঃ আল আমিন
‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
‎আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কিশোরগঞ্জে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
‎শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
‎প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বলেন, দেশের গণমাধ্যম মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘ ২৮ বছর ধরে চ্যানেল আই সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছে, তা গণমাধ্যমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎প্রধান আলোচক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেল আই দীর্ঘদিন ধরে দেশের মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দিয়ে গণমাধ্যম অঙ্গনে অবদান রেখে চলেছে।
‎কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাসিম খানের সভাপতিত্বে এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, আলমগীর সিটি ও কিশোরগঞ্জ প্রেসের চেয়ারম্যান ও পরিচালক শফিকুল আলম শিপলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আবু হানিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অতিথিরা।
‎আলোচনা সভায় বক্তারা চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলা, দেশের গণমাধ্যমে এর ভূমিকা এবং সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।
‎পরে অতিথি ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কেটে চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি