1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকারকর্মী ও সংগঠক আলহাজ্ব করিম সিদ্দিকী - dailyjanatarshakti
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকারকর্মী ও সংগঠক আলহাজ্ব করিম সিদ্দিকী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

​সম্প্রতি প্রবাস থেকে ‘দৈনিক জনতা শক্তি’ পত্রিকার প্রতিনিধিকে নিশ্চিত করে তিনি জানান, সিদলা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “অবহেলিত এই এলাকার জনগণের মৌলিক নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এবং সার্বিক সামাজিক উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে চাই।”
​আলহাজ্ব করিম সিদ্দিকী দীর্ঘদিন ধরে দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। সমাজকল্যাণমূলক কাজ, মানবাধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সাংবাদিকতার ক্ষেত্রে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক মানবাধিকার, পরিবেশ ও সাংবাদিক সোসাইটি (মাপসাস) কর্তৃক মর্যাদাপূর্ণ ‘গোল্ড মেডেল মহাত্মা গান্ধী-২০১৯’ পুরষ্কারে ভূষিত হন।
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দূর প্রবাসে থাকলেও তিনি সিদলা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন। একই সাথে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এলাকায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।
​পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নামা আলহাজ্ব করিম সিদ্দিকী এলাকার সাধারণ মানুষ, তরুণ সমাজ ও সর্বস্তরের ভোটারের কাছে দোয়া, সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি