মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর শহরকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল থেকে হোসেনপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানে সরেজমিনে উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জনাব রেকসোনা খাতুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম হাবিবুল্লাহ, সহকারী প্রকৌশলী জনাব মোঃ শেখ ফরিদ সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পরিচ্ছন্নতা নিশ্চিত করার অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব রেকসোনা খাতুন বলেন, “শুধু সরকারি উদ্যোগেই একটি শহরকে পুরোপুরি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এবং সরকারের গৃহীত সকল কার্যক্রমকে ফলপ্রসূ করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”
কর্মসূচি শেষে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান কর্তৃপক্ষ।
© All rights reserved © 2022
Leave a Reply