1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুলিয়ারচর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা ফারুকুল ইসলামের প্রার্থীতা ঘোষণা - dailyjanatarshakti
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

কুলিয়ারচর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা ফারুকুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

কুলিয়ারচর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা ফারুকুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচরে বইছে আগাম নির্বাচনের হাওয়া। হাট-বাজার, পথঘাট ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ছেয়ে গেছে ব্যানার-পোস্টারে। প্রার্থী ও সমর্থকদের গণসংযোগে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এরই ধারাবাহিকতায় আসন্ন কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে মাঠে নেমেছেন কারা নির্যাতিত নেতা- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম ফারুক।

গত ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় কুলিয়ারচর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ফারুকুল ইসলাম ফারুক বলেন, “আমি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শুরুতে কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পরবর্তীকালে সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা যুবদলের সভাপতির পদও সামলেছি। বর্তমানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘ এই রাজনৈতিক সফরে সবসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের পরামর্শ ও সম্মতিক্রমে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সহযোগিতাই একজন জনপ্রতিনিধির মূল শক্তি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কুলিয়ারচরবাসীর সেবা করতে চাই।”

মোহাম্মদ ফারুকুল ইসলাম ফারুক ১৯৭০ সালের ১ জানুয়ারি কুলিয়ারচর পৌর শহরের পূর্ব গাইলকাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত হাজী নবী হোসেন। তিন ভাই ও ছয় বোনের মধ্যে তিনি সবার ছোট।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি