হোসেনপুরে ছাত্রদল নেতা জমসেদের বাবার জানাজা অনুষ্ঠিত: জেলা ও স্থানীয় বিএনপি নেতাদের অংশগ্রহণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জমসেদের পিতার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা বিপুল সংখ্যক মুসল্লি ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, জননেতা জনাব শহিদুল্লাহ কায়সার শহীদ। এছাড়াও হোসেনপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
© All rights reserved © 2022
Leave a Reply