1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে আড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বদরুল আলম কিরণের মোটরসাইকেল শোডাউন - dailyjanatarshakti
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

হোসেনপুরে আড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বদরুল আলম কিরণের মোটরসাইকেল শোডাউন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও হোসেনপুর উপজেলা ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বদরুল আলম (কিরণ)-এর উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোডাউনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটার ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. বদরুল আলম (কিরণ) মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থীর সমর্থকরা মোটরসাইকেল নিয়ে প্রচারণায় অংশ নেন। শোডাউনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে জানা গেছে।
নির্বাচনী প্রচারণাকালে বদরুল আলম (কিরণ) স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিকসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে মোটরসাইকেল শোডাউনটি খাওনা বাজারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী মো. বদরুল আলম (কিরণ) উপস্থিত ভোটার ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।
বক্তব্যে তিনি ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণে কাজ করা এবং জনগণের সঙ্গে সমন্বয় রেখে ইউনিয়ন পরিচালনার বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বদরুল আলম (কিরণ) তাঁর সমর্থকদের নিয়ে এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি