৪নং মহিনন্দ ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ফায়জুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার ৪নং মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেতে প্রস্তুত শক্ত প্রার্থী ও স্থানীয় জনপ্রিয় নেতৃত্ব মোঃ ফায়জুল ইসলাম। সুন্দর, সমৃদ্ধ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন গঠনের প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও রায় চেয়েছেন।মোঃ ফায়জুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজপথের একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একই সাথে তিনি মহিনন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দায়িত্ব এবং ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতির পদ সুনামের সাথে সামলে আসছেন। দলের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডে তিনি অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে আলাপকালে জানা যায়, মোঃ ফায়জুল ইসলাম দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে মহিনন্দ ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, বিশেষ করে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি বেশ সচেষ্ট।মনোনয়ন প্রত্যাশার বিষয়ে মোঃ ফায়জুল ইসলাম বলেন, “আমি দীর্ঘ সময় ধরে বিএনপির নীতি ও আদর্শের সাথে রাজপথে আছি। আমার প্রিয় ৪নং মহিনন্দ ইউনিয়নের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দল যদি আমার বিগত দিনের রাজনৈতিক ত্যাগ ও কাজের মূল্যায়ন করে আমাকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়, তবে আমি বিশ্বাস করি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন। আমি দলীয় নেতৃবৃন্দের সমর্থন এবং আমার মহিনন্দ ইউনিয়নবাসীর সার্বিক দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”তিনি আরও ব্যক্ত করেন, চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত রাস্তার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সর্বসাধারণের জন্য একটি নাগরিকবান্ধব ও স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন।
© All rights reserved © 2022
Leave a Reply