1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আড়াইবাড়ীয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় যুবদল নেতা কিরণ মিয়ার নির্বাচনী গণসংযোগ - dailyjanatarshakti
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

আড়াইবাড়ীয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় যুবদল নেতা কিরণ মিয়ার নির্বাচনী গণসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

আড়াইবাড়ীয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় যুবদল নেতা কিরণ মিয়ার নির্বাচনী গণসংযোগ
​বিশেষ প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছেন আড়াইবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কিরণ মিয়া।
​শুক্রবার সন্ধ্যায় তাঁর নেতৃত্বে এলাকায় শত শত মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
​গণসংযোগ ও শোভাযাত্রা শেষে নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মো. কিরণ মিয়া বলেন, “আমার বাবা মরহুম হারুন আর রশীদ ছিলেন সাবেক শ্রমিক দল সভাপতি। বাবার দেখানো পথ ধরেই আমি দীর্ঘদিন রাজপথে লড়েছি এবং শহীদ জিয়ার আদর্শের একজন অনুগত সৈনিক হিসেবে মাঠে রয়েছি। আড়াইবাড়ীয়ার সর্বস্তরের এলাকাবাসী আজ পরিবর্তন চায় এবং তারা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। যোগ্য ও সৎ লোককেই জনগণ বেছে নেবে বলে আমার বিশ্বাস। দল যদি আমার ও আমার পরিবারের অতীত ত্যাগ ও অবদান বিবেচনা করে আমাকে প্রার্থী হিসেবে সুযোগ দেয়, তবে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব।”
​তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হবে আড়াইবাড়ীয়াকে শতভাগ মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। পাশাপাশি এলাকার বেকার যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।”
​অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ মুরুব্বি, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণের বিপুল সমাগম ঘটে। উপস্থিত এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতা কিরণ মিয়ার হাত ধরেই আড়াইবাড়ীয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি