কুলিয়ারচরে পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ. লীগ নেতা ১০ ঘন্টা পর ফের আটক
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে ১০ ঘন্টা পর হাতকড়া পড়া অবস্থায় ফের তাকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। রেনু মিয়া উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে রেনু মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের ভাষ্য মতে, রেনু মিয়াকে আটক করে হাতকড়া পরানো হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। এ সময় কৌশলে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান রেনু মিয়া।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবশেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেনু মিয়াকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে থানায় আনা হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply