কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
বিশেষ প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) মিটারের প্রকৃত রিডিং লুকিয়ে রাখার পাশাপাশি অনৈতিক উদ্দেশ্যে সংযোগের শ্রেণি বা ট্যারিফ পরিবর্তন (জালিয়াতি) করে রাজস্ব আত্মসাতের নতুন তথ্য সামনে এসেছে। অভিযোগ রয়েছে, বাস্তবে কমার্শিয়াল (বাণিজ্যিক) ক্যাটাগরিতে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগকে নিয়মবহির্ভূতভাবে ‘এলটি-ডি১’ (LT-D1) ক্যাটাগরিতে রূপান্তর করে অর্জিত অতিরিক্ত রিডিং গোপন ও দুর্নীতির পাঁয়তারা চালানো হচ্ছে।
প্রমাণাদি ও দাপ্তরিক নথিপত্র অনুযায়ী, গ্রাহক মোঃ নাজমুল হকের (গ্রাহক নং: ৯৫০৫৮৩৮৮, মিটার নং: ২৫০৪৯৯) বিদ্যুৎ বিলে ভয়াবহ গরমিল ঘটানো হয়েছে।
ঘটনার বিবরণ ও নথির অসঙ্গতি:
ভূতুড়ে রিডিং জমা: ২০২৬ সালের জুন মাসের বিলে কার্যালয়ে রক্ষিত বর্তমান রিডিং দেখানো হয়েছিল ২৭,৮৯৫ ইউনিট। কিন্তু বাস্তবে মিটারের ডিসপ্লেতে স্পষ্ট রিডিং ছিল ৪৯,৩৮৯.৬ ইউনিট। ফলে গ্রাহকের মিটারে অবৈধভাবে ২১,৪৯৪ ইউনিটের বিশাল রিডিং বকেয়া জমা রেখে জালিয়াতি করা হয়।
শ্রেণি ও ট্যারিফ পরিবর্তন জালিয়াতি: সম্প্রতি উন্মোচিত ১৯-০৮-২০২৬ তারিখের একটি ‘বিল কারেকশন ফরম’ (Bill Correction Form)-এ দেখা যায়, উক্ত ৯৫০৫৮৩৮৮ হিসাব নম্বরের ট্যারিফ রাতারাতি পরিবর্তন করে ‘LT-D1’ করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত কমার্শিয়াল ক্যাটাগরি গোপন করে আবাসিক বা ডি-১ ক্রেডিটে পরিবর্তন করার মাধ্যমে জমানো বিশাল পরিমাণ রিডিং অনৈতিকভাবে সমন্বয় বা আত্মসাতের কৌশল হিসেবে এই ক্রেডিট পরিবর্তন করা হয়েছে।
ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, মিটার রিডার নাঈমকে দিয়ে অবৈধভাবে রিডিং আটকে রাখার পর এই রিডিং কারসাজি সম্পাদন করা হচ্ছে। কিশোরগঞ্জ পিডিবি অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফের প্রত্যক্ষ মদদে এই চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে৷ অবিলম্বে এই ভুতুড়ে বিল তৈরি, অবৈধ রিডিং জমা এবং অনৈতিক শ্রেণি পরিবর্তনের জালিয়াতির বিরুদ্ধে ঊধ্বতর্ন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবী জানানো হয়েছে৷ বিশেষ প্রতিনিধি মোবাইল নং 01859529943 তারিখ ১৩/০৯/২০২৬
© All rights reserved © 2022
Leave a Reply