1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - dailyjanatarshakti
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
​কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা এলাকায় পৈতৃক জমি জোরপূর্বক দখল, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আলী আকবর।
​শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী আকবর অভিযোগ করে বলেন, এনসিপি নেতা মাহফুজ ও তার পিতা আব্দুল রশিদ গংরা বেআইনিভাবে তাদের ওপর আক্রমণ করে। এমনকি তার মায়ের মৃত্যুর দিনই শোলাকিয়া কানিকাটা এলাকার ১২ শতাংশ পৈতৃক জমি জোরপূর্বক দখল করে নেয় তারা।
​তিনি আরও জানান, জমি হাতিয়ে নিতে আব্দুল রশিদ তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছিলেন। তবে বিজ্ঞ আদালত সেই মামলায় আলী আকবরের পক্ষে রায় দেন। আদালতে হেরে যাওয়ার পরও আব্দুল রশিদ গংরা জমি ছেড়ে দেয়নি; বরং মামলা তুলে নিতে আলী আকবর ও তার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
​ভুক্তভোগী আলী আকবর বলেন, “আদালতে জয়ী হয়েও পৈতৃক জমি উদ্ধার করতে না পেরে আমি পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছি। নতুন করে মামলা করার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার ওপর হামলা চালায়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও জীবনের ঝুঁকিতে দিন কাটাচ্ছি।”
​সংবাদ সম্মেলন থেকে জমি ফেরত পাওয়ার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি