হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২ নং সিদলা ইউনিয়নের পাগলা বাজারস্থ কার্যালয়ে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) “উত্তর ধুলিহর ব্যাপারীপাড়া একতা সংগঠন”-এর উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় ঐক্য বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২ নং সিদলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এ. আই. খান শিবলু।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ নাজমুল হোসেন — সিনিয়র সহ-সভাপতি, হোসেনপুর উপজেলা শ্রমিক দল
মোঃ আবুল হোসেন — সাবেক সফল মেম্বার ও সহ-সভাপতি, সিদলা ইউনিয়ন বিএনপি
মোঃ কামাল হোসেন — সাংগঠনিক সম্পাদক, সিদলা ইউনিয়ন বিএনপি
মোঃ মাসুদ আহমেদ — আইন বিষয়ক সম্পাদক, সিদলা ইউনিয়ন বিএনপি
মোঃ আবদুল আউয়াল — কৃষি বিষয়ক সম্পাদক, সিদলা ইউনিয়ন বিএনপি
মোঃ জলিল মিয়া — সভাপতি, সিদলা ইউনিয়ন সড়ক পরিবহন শ্রমিক দল
মোস্তফা কামাল — যুগ্ম আহ্বায়ক, সিদলা ইউনিয়ন যুবদল
মোঃ অকুল — সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড শ্রমিক দল
অনুষ্ঠানে বক্তব্যকালে অতিথিরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সামাজিক ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজকল্যাণে তরুণদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসীর সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© All rights reserved © 2022
Leave a Reply