আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির উদ্দিন শেখ: ‘শাসক নয়, সেবক হতে চাই’
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় জনপ্রিয় নেতা মোঃ নাছির উদ্দিন শেখ। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলছেন। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিজ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মোঃ নাছির উদ্দিন শেখ হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং হোসেনপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিমণ্ডলে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সামাজিক কার্যক্রমে অবদান রাখার জন্য এলাকায় তিনি অত্যন্ত পরিচিত মুখ।
আসন্ন নির্বাচনে প্রার্থিতা নিয়ে মোঃ নাছির উদ্দিন শেখ বলেন, “আমি শাসক হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে জীবনভর সেবা করার সুযোগ চাই। তৃণমূলের ভালোবাসাই আমার মূল শক্তি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে এবং দলীয় সমর্থন পাব।”
এলাকাবাসীর সার্বিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন। তিনি আরও জানান, আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
এলাকার সুশীল সমাজ ও সাধারণ ভোটাররা মনে করছেন, মোঃ নাছির উদ্দিন শেখের মতো রাজপথের সংগঠক ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের আগমন আড়াইবাড়ীয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
© All rights reserved © 2022
Leave a Reply