1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মদনে ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন, - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

মদনে ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন,

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

মদনে ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন,

মোঃআলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা মদন পৌর সভার ৬ নং ওয়ার্ডে আশকি পাড়া এলাকায় নিজ হাতে বৃদ্ধ বাবাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে।
থানা ও এলাকার সূত্রে জানাযায়, ৯ সেপ্টেম্বর বুধবার আনুমানিক ভোর ৬ ঘটিকার সময় মদন পৌর সভার ৬ নং ওর্য়াডে আশকি পাড়া নিজ বাসায় রান্না ঘরে বৃদ্ধ বাবাকে গলা কেটে হত্যা করে ছেলে ইয়াছিন। উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত কন্দু তালুকদারের ছেলে এলাই তালুকদার( ৬৫) কে পাষান্ড ছেলে ইয়াছিন নির্মম ভাবে বাবাকে হত্যা করে। দীর্ঘদিন যাবত এলাই তালুকদার মদন পৌর সভায় বসবাস করে আসছে।নিহত বৃদ্ধার ৮ ছেলে ও এক মেয়ে রয়েছে।স্থানীয়রা ও পরিবারে লোকজন জানান, ইয়াছিন অনেক দিন যাবত মানুষিক ভারসাম্যহীন ভাবে চলাফেরা করছে। মদন থানার পুলিশ খবর পাওযার সাথে সাথে ঘটনার স্থল হতে মৃত এলাই তালুকদারের লাশ উদ্ধার করে মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এনে সুরতহাল করে থানায় নিয়ে যায়।বাসা হতে পুলিশ ইয়াছিনকে গ্রেফতার করেছে।
মদন থানার অফিসার ইনর্চাজ মোঃ সালাহউদ্দিন করিম জানায়,এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।বাসা থেকে হত্যাকারী ইয়াছিনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি