কারামুক্তির স্মৃতিচারণে সহযোদ্ধাদের কৃতজ্ঞতা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার হোসেনপুর পৌর ছাত্রদল আহ্বায়কের
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত হয়ে স্বজনদের মাঝে ফিরে আসার দিনে রাজপথের সকল সহযোদ্ধা, আন্দোলনকারী ছাত্র-জনতা এবং রাজপথের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৬/৮/২৪ ইং হোসেন পুর উপজেলা হোসেনপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ পিয়াস। একই সঙ্গে ব্যক্তিগত পাওয়া-নাপাওয়ার হিসেব ভুলে দেশের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
এক বিবৃতিতে হোসেনপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ পিয়াস বলেন, “যাঁরা রাজপথে নেমে সংগ্রাম করে সেদিন আমাদের মুক্ত করে স্বাধীন পরিবেশে স্বজনদের কাছে ফেরার সুযোগ করে দিয়েছিলেন, আমি তাঁদের সকলের প্রতি অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই দিনেই স্বৈরাচারী হাসিনার কারাগার থেকে মুক্ত হয়ে আমি ঘরে ফিরতে পেরেছিলাম।”
বিগত শাসনামলের নিপীড়ন ও ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “আমাদের ওপর চরম অত্যাচার ও অবিচার করা সত্ত্বেও আমরা কখনো রাজপথ ছাড়িনি, হাল ছাড়িনি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে সফল করতে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাঁদের অসীম ত্যাগের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সালাম।”
ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গীকার প্রকাশ করে ছাত্রদল নেতা পিয়াস বলেন, “রাজনীতিতে কী পেয়েছি আর কী পাইনি—তার কোনো হিসাব আমরা করি না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের স্বার্থে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য ও ব্রত।”
বিবৃতির শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত রেখে দেশের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান
© All rights reserved © 2022
Leave a Reply