1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎হোসেনপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ‎ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

‎হোসেনপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫ Time View

‎হোসেনপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

‎হোসনে পুর উপজেলা প্রতিনিধি
‎কিশোরগঞ্জের হোসেনপুরে, আবারও প্রাণ ফিরে পেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা, হা-ডু-ডু। উপজেলার- জিনারী ইউনিয়নের চর হাজীপুর এলাকায় যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আকর্ষণীয় প্রতিযোগিতা।

‎বুধবার বিকেলে, আয়োজিত খেলায় মুখোমুখি হয় লাল দল ও সবুজ দল। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে লাল দলকে হারিয়ে জয় তুলে নেয় সবুজ দল। পরে, বিজয়ী ও বিজিত, উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার। এ সময় হোসেন পুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও জুলাই শওকত হোসেন ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎খেলাটি উপভোগ করতে আশপাশের, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত দর্শক। নারী দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা, প্রতিবছর এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

‎প্রধান অতিথি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎স্থানীয় বাসিন্দা এনামুল মাঝি জানান, প্রতিযোগিতাকে ঘিরে কয়েকদিন ধরেই, শিশু-কিশোরদের অনুশীলন ছিল উৎসবমুখর। তাদের আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

‎আয়োজক কমিটির সভাপতি আবেদ আলী ফকির বলেন, এক সময় গ্রামের মাঠে-ঘাটে নিয়মিত আয়োজন হতো হা-ডু-ডু খেলার। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই, এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে, আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও, জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি