হোসেনপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত
হোসনে পুর উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে, আবারও প্রাণ ফিরে পেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা, হা-ডু-ডু। উপজেলার- জিনারী ইউনিয়নের চর হাজীপুর এলাকায় যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আকর্ষণীয় প্রতিযোগিতা।
বুধবার বিকেলে, আয়োজিত খেলায় মুখোমুখি হয় লাল দল ও সবুজ দল। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে লাল দলকে হারিয়ে জয় তুলে নেয় সবুজ দল। পরে, বিজয়ী ও বিজিত, উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার। এ সময় হোসেন পুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও জুলাই শওকত হোসেন ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খেলাটি উপভোগ করতে আশপাশের, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত দর্শক। নারী দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা, প্রতিবছর এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
প্রধান অতিথি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দা এনামুল মাঝি জানান, প্রতিযোগিতাকে ঘিরে কয়েকদিন ধরেই, শিশু-কিশোরদের অনুশীলন ছিল উৎসবমুখর। তাদের আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আয়োজক কমিটির সভাপতি আবেদ আলী ফকির বলেন, এক সময় গ্রামের মাঠে-ঘাটে নিয়মিত আয়োজন হতো হা-ডু-ডু খেলার। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই, এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে, আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও, জানান তিনি।
© All rights reserved © 2022
Leave a Reply