হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ শাহীনকে হোসেনপুরের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজ শুক্রবার ৫ জুন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এই সৌজন্য মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত হোসেন (জুলাই যোদ্ধা) এবং হোসেনপুর পৌরসভা ছাত্রদলের আহবায়ক রাজীব আহমেদ পিয়াস।
কেন্দ্রীয় যুবদলের কমিটিতে অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ শাহীন স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তৃণমূলের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ বলেন, এই মূল্যায়নের মাধ্যমে হোসেনপুরে জাতীয়তাবাদী শক্তি আরও গতিশীল ও বেগবান হবে। মিষ্টি মুখ করানোর সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং হাসির রোল পড়ে যায়।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply