1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিদলা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এ.আই.খান (শিবলু) - dailyjanatarshakti
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সিদলা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এ.আই.খান (শিবলু)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮ Time View

​নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২নং সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.আই.খান (শিবলু)। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং সিদলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
​এক ঈদ শুভেচ্ছা বার্তায় এই বিএনপি নেতা বলেন, “আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে ছেড়ে যাব না।” ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। তিনি সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
​ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি স্থান পেয়েছে, যা দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
​আসন্ন নির্বাচনে সিদলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও সেবাধর্মী ইউনিয়ন গঠনে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। ২নং সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে এই শুভেচ্ছা বার্তাটি প্রচার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি