নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২নং সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.আই.খান (শিবলু)। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং সিদলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় এই বিএনপি নেতা বলেন, “আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে ছেড়ে যাব না।” ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। তিনি সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি স্থান পেয়েছে, যা দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
আসন্ন নির্বাচনে সিদলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও সেবাধর্মী ইউনিয়ন গঠনে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। ২নং সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে এই শুভেচ্ছা বার্তাটি প্রচার করা হচ্ছে।
© All rights reserved © 2022
Leave a Reply