মোঃ মাহবুবুল আলম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে হোসেনপুর উপজেলা বিএনপির নতুন সদস্য মনোনীত হয়েছেন ২ নং সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব তুলে আনার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আবুল বাশার দীর্ঘ দিন ধরে সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি একাগ্রতার স্বীকৃতি স্বরূপ তাকে উপজেলা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নব-মনোনীত সদস্য আবুল বাশার এক প্রতিক্রিয়ায় জানান, “আমাকে হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য হিসেবে নির্বাচিত করায় আমি দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি আজীবন কাজ করে যাব।”
তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সিদলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার এই অন্তর্ভুক্তি হোসেনপুরে দলের সাংগঠনিক ভিতকে আরও সুদৃঢ় করবে।
© All rights reserved © 2022
Leave a Reply