ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ নিয়োগ কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই এর তৃতীয় দিন।
অদ্য শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ সকাল ০৭:০০ ঘটিকা হতে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স কিশোরগঞ্জ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ এর আজকে তৃতীয় দিন অতিবাহিতের মাধ্যমে শেষ হয়েছে মাঠের কঠিনতম দিনগুলো। নিয়োগের তৃতীয় দিনে প্রার্থীদের জন্য ছিল (পুরুষ-১৬০০ মিটার দৌড়, নারী-১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং) তিনটি ইভেন্ট। এবং যাতে করে কোনো প্রকার দূর্নীতির সুযোগ কেউ নিতে না পারে সেজন্য ফেইস ডিটেকশন নেওয়া হয়েছে এতে করে পরবর্তীতে লিখিত পরীক্ষার সময় পুনরায় ফেইস ডিটেকশন দ্বারা সঠিক প্রার্থী চিহ্নিত করা হবে। নিয়মমাফিক যারা সকল ইভেন্টে কৃতকার্য হয়েছে তাদেরকে পরবর্তী লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। এবং যারা চারটি ইভেন্টে কৃতকার্য হতে পারেন নি তাদেরকে অকৃতকার্য বলে ঘোষনা করা হয়।
পুলিশ সুপার মহোদয় কৃতকার্য প্রার্থীদেরকে সাধুবাদ জানান এবং আগামী ২৭ তারিখ লিখিত পরীক্ষার জন্য শুভকামনা জানান। আর যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে পূনরায় পরবর্তী সার্কুলারে চেষ্টা করার জন্য আহবান করেন। আজকের এই নিয়োগ প্রক্রিয়ায় উপস্থিত সকল প্রার্থী সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রার্থীদের মন্তব্য তারা সবসময় এমন সুষ্ঠু, সাবলীল এবং শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ প্রত্যাশা করেন এবং পুলিশ সুপার মহোদয় তাদেরকে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জনাব তানভীর আহমদ- এআইজি(স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) পুলিশ হেডকোয়ার্টার, জনাব মুকিত সরকার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কিশোরগঞ্জ, জনাব আমিনুল ইসলাম বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) গাজীপুর, জনাব মো: আশিকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নরসিংদী, জনাব মাহমুদুল ইসলাম তালুকদার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কিশোরগঞ্জ, জনাব ফরিদা ইয়াসমিন কান্তা অতিরিক্ত পুলিশ সুপার (ড্রয়িং & ডিসবার্সমেন্ট), জনাব শরিফুল হক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পুলিশ লাইন্স কেন্দ্রীক বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ এবং নিয়োগ বোর্ডের সম্মানিত ডাক্তারবৃন্দ।
© All rights reserved © 2022
Leave a Reply