1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা জিসাস-এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুল জলিল - dailyjanatarshakti
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা জিসাস-এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুল জলিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১ Time View
Oplus_131072

হোসনে পুর উপজেলা প্রতিনিধি ​ কিশোরগঞ্জ:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল।
​সংগঠন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলায় জিসাস-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্দুল জলিলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি জিসাস কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ জাকারিয়া আলম (বাপ্পী) এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন-এর প্রতি গভীর কৃতজ্ঞতা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
​এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। কিশোরগঞ্জ জেলায় জিসাসের আদর্শ ও সাংস্কৃতিক চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমি সর্বদা কাজ করে যাব।”
​এদিকে আব্দুল জলিল কিশোরগঞ্জ জেলা জিসাস-এর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের কর্মী-সমর্থকেরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, তাঁর এই নতুন দায়িত্বে জিসাস কিশোরগঞ্জ জেলা শাখা আরও সুসংগঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি