1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শহীদুল্লাহ্ কায়সার (শহীদ) - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শহীদুল্লাহ্ কায়সার (শহীদ)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ০ Time View
Oplus_131072

হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শহীদুল্লাহ্ কায়সার (শহীদ)

​ হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ক্রমেই উৎসবমুখর হয়ে উঠছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও সাড়া জাগিয়েছেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার (শহীদ)।

​তিনি হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে ইতোমধ্যে বিভিন্নভাবে প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

​রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত মুখ শহীদুল্লাহ্ কায়সার (শহীদ) মাঠপর্যায়ের একজন দক্ষ ও সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি বেশ সমৃদ্ধ; তিনি বি.কম (অনার্স) সম্পন্ন করার পর ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) বিষয়ে এম.কম ডিগ্রি অর্জন করেছেন। স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, একজন উচ্চশিক্ষিত ও তরুণ নেতা হিসেবে হোসেনপুর উপজেলার সামগ্রিক উন্নয়নে তিনি ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর রাখছেন। শহীদুল্লাহ্ কায়সার (শহীদ) জানান, হোসেনপুর উপজেলার উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার আদায় এবং একটি আধুনিক ও মাদকমুক্ত উপজেলা গঠন করাই তার মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি উপজেলার দলমতনির্বিশেষে সর্বস্তরের জনগণের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি