1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা সংস্কারের দাবি মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম অকুলের - dailyjanatarshakti
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

হোসেনপুরে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা সংস্কারের দাবি মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম অকুলের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ০ Time View

মোঃ রবিউল আউয়াল ​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরকারি রেকর্ডভুক্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত ও সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে টানসিদলা ও বেপারী পাড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। বর্তমান স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতায় রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ তুলেছেন ৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম অকুল।
​সম্প্রতি এক বক্তব্যে তিনি এই রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য হোসেনপুর উপজেলা প্রশাসনের কাছে দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
​বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম অকুল বলেন, “টানসিদলা ও বেপারী পাড়া গ্রামের এই রাস্তাটি সরকারি রেকর্ডে থাকার পরও আজ পর্যন্ত কোনো মেম্বার কিংবা চেয়ারম্যান এটি পরিদর্শনে আসেননি বা সংস্কারের কোনো উদ্যোগ নেননি। ফলে এই অঞ্চলের সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
​তিনি আরও বলেন, “আমি সবসময় এলাকার অবহেলিত, বঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে সেবা করে যেতে চাই। জনগণের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখাই আমার মূল লক্ষ্য। এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য আমি হোসেনপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং আমার এই পথচলায় এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা প্রার্থী।”
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি সংস্কার না হওয়ায় যাতায়াতসহ কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত এই রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি