1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা জিসাস-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হারুন অর রশিদ - dailyjanatarshakti
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা জিসাস-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হারুন অর রশিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫ Time View
Oplus_131072

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ।
​কিশোরগঞ্জ জেলা জিসাস-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদায়িত করায় সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া আলম (বাপ্পী) এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন-এর প্রতি গভীর কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হারুন অর রশিদ।
​এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জিসাস-এর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান ও গতিশীল করতে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করে জেলা কমিটির নেতৃত্ব ও কার্যক্রমকে শক্তিশালী করার সুযোগ করে দেওয়ায় তিনি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​এদিকে হারুন অর রশিদ কিশোরগঞ্জ জেলা জিসাস-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি